নেত্রকোণা জেলা প্রতিনিধি
নেত্রকোণার মদনে প্রেমের সম্পর্ককে এক তরুণীকে নৌকা নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন ও নির্যাতনের অভিযোগ।
কলঙ্কের দাগ সইতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যার করেছে শোভা আক্তার( ১৪)নামের এক তরুণী।
এক ঘটনার পর থেকে নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামের আলিমউদ্দিন খান এর ছেলে অভিযুক্ত হাসান( ১৮)বাড়ি থেকে পালিয়ে গেছে।
নিহতের পরিবারের দাবি কলঙ্কের দাগ সইতে না পারায় শোভা আক্তার আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার নায়েকপুর পশ্চিমপ পাড়া গ্রামে।
পুলিশ ওই তরুণীর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত তরুণীর বাবা আব্দুল খালেক( ৬০)অভিযোগ করে বলেন, আমার মেয়েকে একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে হাসান ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ ও নির্যাতন করেছে।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। কলঙ্কের দাগ সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
আমি অভিযুক্ত হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব সুষ্ঠু তদন্ত মাধ্যমে ন্যায়বিচার দাবি জানান নিহত তরুনীর বাবা আব্দুল খালেক।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান খান পালিয়েছে।
অভিযুক্ত হাসানের মা, হাসনা আক্তার ( ৫০)জানান,
গতকাল শোভাকে নিয়ে আমার ছেলে বেড়াতে গিয়েছিল তাম্বুলিপারা কৈইজানী নদীতে।
এখন শুনেছি শোভা আক্তার আত্মহত্যা করেছে।
আপনার ছেলে কোথায় আছে জানতে চাইলে বলেন, হাসান বাড়িতে নাই।
মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম বলেন, নিহত তরুণীর সঙ্গে একই এলাকার হাসান নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
লাশ ময়নাতদন্ত প্রক্রিয়াধীন আছে । পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।