শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মেহেরপুর ২৪ মামলার আসামি সস্ত্রীক কারাগারে

মেহেরপুর ২৪ মামলার আসামি সস্ত্রীক কারাগারে

মেহেরপুর প্রতিনিধি:

প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার মেহেরপুরের রমজান আলী বিশ্বাস ও তার স্ত্রী আসমা আক্তার রুজির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

এর আগে শনিবার দুপুরে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন, আসামি রমজান আলী ও তার স্ত্রী কুষ্টিয়া জেলার আসমা আক্তার রুজিকে গ্রেফতার করে। এই দম্পতির বিরুদ্ধে ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পাল্টালেও অবশেষে পুলিশের হাতে ধরা পরেন তারা। রাজধানীর ধানমণ্ডি থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে ধানমণ্ডির ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসআই হারুন আরও বলেন, গ্রেফতার রমজান ও রুজি দম্পতি দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে যুক্ত। রমজানের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ২৪টি মামলার তথ্য পেয়েছি। এর মধ্যে ২১টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) এবং চারটিতে সাজা দেয়া হয়েছে। আর রুজির বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট এর তথ্য পেয়েছি।
তিনি আরও বলেন, এই দম্পতির পেশাই হচ্ছে প্রতারণা। তারা এক এলাকায় গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে বাসা পরিবর্তন করে আত্মগোপনে চলে যান। তারা কী ধরনের প্রতারণার সঙ্গে জড়িত জানতে চাইলে হারুন বলেন, মামলা সূত্রে জানতে পেরেছি এই দম্পতির বিরুদ্ধে সবগুলো মামলাই প্রতারণা ও অর্থ আত্মসাতের। দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় সবগুলো মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com