দীপক শর্মা
আসন্ন ৩ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন রুহিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার প্রস্তুতির খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিলাদুন নবী, স্থানীয় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে উপজেলা প্রশাসন, রুহিয়া সর্বদা সচেষ্ট।