1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

কলমা লক্ষীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

আসাদুউজ্জামান জেলা প্রতিনিধি:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাহানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।

বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একমি গ্রুপের ম্যানেজার মো. আমির হোসেন, জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম রিয়াজুল ইসলাম তুহিন, কলেজের শিক্ষক প্রতিনিধি তোহা মিয়া আকন, তানজিলা আক্তার, নওশিন তাবাসসুম শওলী ও অধরা আক্তার হিমি প্রমুখ।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। আনন্দ-উচ্ছ্বাস আর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..