1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ধামইরহাট দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

জেলা প্রতিনিধি,নওগাঁ

নওগাঁর ধামইরহাট আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা, পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকাল ০৫ ঘটিকায় ধামইরহাট বিএনপি পার্টি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হানজালা সহ আরা অনেকেই উপস্থিত ছিলেন ।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মিল্টন, নওগাঁ জেলা যুবদলের সদস্য মো: লিটনসহ
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছর ধামইরহাট উপজেলা ৩১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসের প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..