1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সোনারগাঁয়ে জাদুঘরের সড়ক পুনর্নির্মাণ শুরু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব ও পর্যটননগরী সোনারগাঁয়ের যোগাযোগব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) যাওয়ার প্রধান সড়ক পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সড়কটির পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরে সোনারগাঁয়ে আওয়ামী লীগ কী উন্নয়ন করেছে, তা জনগণ নিজেরাই দেখেছেন। বিএনপি সরকার গঠনের মাত্র ছয় মাসের মধ্যে বিগত ১৬ বছরের তুলনায় দ্বিগুণ উন্নয়নকাজ অনুমোদন করিয়ে আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সড়কটির গুরুত্ব তুলে ধরে আজহারুল ইসলাম মান্নান বলেন, জাদুঘরে যাতায়াতের এ সড়কটি পুনর্নির্মাণ সোনারগাঁবাসীর দীর্ঘদিনের দাবি। দেশ-বিদেশ থেকে আসা পর্যটক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের যানবাহন প্রতিদিন এ পথ ব্যবহার করে। জনদুর্ভোগ কমানো ও পর্যটনকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা সচল রাখতে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে তিনি স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কে.এম. রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, হারুন অর রশিদ মিঠু, নুরে ইয়াসিন নোবেল ও রাকিব হাসান। এ ছাড়া পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..