1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

চতুল বাজারে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

কানাইঘাট প্রতিনিধি:

সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়সেবা প্রদানের প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চতুল বাজারের আসসাফা কমপ্লেক্সের নিচতলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারত থেকে আগত আল্লামা সয়্যিদ সালমান মনসুরপুরী হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, চতুল বাজার ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ল্যাব এইট ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম প্রধান লক্ষ্য। এখানে প্রতিদিন অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন এমবিবিএস চিকিৎসকরা রোগী দেখবেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ প্রদান করবেন।

রোগীদের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে নারী রোগীদের জন্য পৃথক মহিলা চিকিৎসক এবং পুরুষ রোগীদের জন্য পৃথক পুরুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও প্রতিষ্ঠানটিতে প্যাথলজির বিভিন্ন ধরনের রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। ফলে চতুল বাজার ও পার্শ্ববর্তী এলাকার রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর জন্য দূরে যেতে হবে না। একই স্থানে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

উদ্বোধন উপলক্ষে রোগীদের জন্য থাকছে বিশেষ সুযোগ। শুভ উদ্বোধনের প্রথম এক সপ্তাহ প্রতিটি পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। ফলে উদ্বোধনী সপ্তাহে রোগীরা বিশেষ সুবিধায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, চতুল বাজারে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় কানাইঘাটের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে সেবার মান ও চিকিৎসকদের আন্তরিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন এলাকার মানুষের পাশে থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..