সুনামগঞ্জপ্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নকাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট ও উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসু