1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সিলেটে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি

সিলেটে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তার ভক্ত ও অনুসারীরা। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অভিনেতার ৩০তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

কর্মসূচিতে ভক্তরা দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে অভিনয় জগতের অনেকে জড়িত। তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে সিলেটের পাশাপাশি ঢাকা থেকে আসা অনেক ভক্তও অংশ নেন। এর আগে তারা দুপুরে নগরের দাঁড়িয়াপাড়স্থ সালমান শাহর বাসায় গিয়ে তার মামা আলমগীর কুমকুমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..