1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

মদনে আওয়ামী লীগ নেতার বাড়িতে সরকারি রিলিফের ঢেউ টিন জব্দ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

নেত্রকোনা জেলা প্রতিনিধি।

নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দীন এর বাড়ি থেকে
সরকারি রিলিফের ঢেউটিন জব্দ করেছে মদন থানা পুলিশ।

২৪ অক্টোবর রোজ শনিবার রাতে চানগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন এর বাড়ি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সরকারি ১৬ পিস ঢেউ টিন মদন থানা পুলিশ জব্দ করেন।
১৬টি সরকারী রিলিফের ঢেউ টিন নিজ বাড়িতে রেখে দিয়েছেন আওয়ামী লীগ ইসলাম উদ্দিন।
স্থানীয়রা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধূসর ইসলাম উদ্দিন চানগাঁও ইউনিয়নের সাবেক যুবলীগের জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের রিলিফের ঢেউটিন তার বাড়িতে কি করে আসলো। এই টিন তো হত দরিদ্র গরিব অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া।
চানগাঁও শাহাপুর তিনবাড়ী গ্রামের রুবেল মিয়া বলেন, ইসলাম উদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় মানুষকে অত্যাচার জুলুম করেছে।
সরকারি রিলিফের ঢেউ টিন গরিব মানুষকে দেওয়ার এই টিন। তার বাড়িতে এনে জমা করেছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর এই ঢেউ টিন তার বাড়ি থেকে সরাতে পারে নাই।
আজ মদন থানা পুলিশ জব্দ করেছেন। আইনের মাধ্যমে বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি সালাহ উদ্দিন্য করিম বলেন, যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ২০২১-২২ অর্থবছরের এই ঢেউ টিন তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..